একই মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে সমন্বয় বিল তৈরি করে ব্যাংকের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যাংক...
একই মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে সমন্বয় বিল তৈরি করে ব্যাংকের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যাংকার ও তিন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন, রুপালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক ও টিসিবি ভবন করপোরেট শাখার ব্যবস্থাপক এ এম ফেরদৌস সরকার, একই শাখার সিনিয়র অফিসার আবু সাদাত মো. সায়েম, এনডি প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি এবং রেইনবো ডায়িংয়ের মালিক মাহমুদা বেগম, এনডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহাদুজ্জামান এবং পরিচালক মাসুমুজ্জামান।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ৫৮ লাখ ৮২ হাজার তুলে নিয়ে আত্মসাৎ করেছেন।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, এনডি প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি কোম্পানি একটি রপ্তানি ঋণপত্র জমা দিয়ে তার বিপরীতে কাঁচামাল আমদানির জন্য নিজস্ব গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান রেইনবো ডায়িংয়ের অনুকূলে ব্যাক-টু-ব্যাক ঋণপত্র খোলেন। কিছুদিন পর রেইনবো ডায়িংয়ের মালিক মাহমুদা জামান সুতা সরবরাহ করা হয়েছে মর্মে একটি চালান তৈরি করেন। তাতে মাহমুদা জামানের স্বামী আহাদুজ্জামান তা গ্রহণকারী হিসেবে সই করেন। পরে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ২৯ লাখ ৪০ হাজার টাকা প্রথমে নিয়ম বহির্ভূতভাবে রেইনবো ডায়িংয়ের হিসাবে স্থানান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় এনডি প্রিন্টিংয়ের হিসাবে স্থানান্তর করার পর মালিকপক্ষ তা তুলে নেন।
একই কৌশলে মোট তিনটি ঋণপত্রের মাধ্যমে মোট আটান্ন লাখ বিরাশি হাজার টাকা আত্মসাৎ করা হয়।

COMMENTS